জঙ্গল সলিমপুর থেকে শীর্ষ সন্ত্রাসী নলা কাসেম অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মো. আবুল কাসেম প্রকাশ নলা কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে বিদেশি অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী আবুল কাসেম অনেক আগে থেকেই অন্যান্য সন্ত্রাসীদের সাথে নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। ওই এলাকায় একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, আবুল কাসেম প্রকাশ নলা কাসেম একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, খুনসহ থানায় ১৫টি মামলা রয়েছে। অনেক দিন ধরে তাকে খোঁজা হচ্ছিল। এদিন রাতে অবস্থান সম্পর্কে জানতে পেরে জঙ্গল সলিমপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ
পরবর্তী নিবন্ধঅধ্যাপক তাহেরুল আনোয়ার