ছিনতাই, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ

মাসিক কল্যাণ সভায় সিএমপি কমিশনার

| বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মে মাসের মাসিক কল্যাণ সভা গতকাল বুধবার নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো.শওকত আলী। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নেন। সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে যাওয়া সাঁটমুদ্রাক্ষরিক কাম–কম্পিউটার অপারেটর মো. আনোয়ার উল্লাহকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি কমিশনার।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ–পুলিশ কমিশনার (ডিবি–উত্তর) মো. হাবিবুর রহমান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ২ জুলাই, ক্লাস শুরু ৫ জুলাই
পরবর্তী নিবন্ধস্থাপত্যের আঙিনায় বৈশাখ