চেনা গন্ধ

পারভীন রব্বানী | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নীলাভ সন্ধ্যায় মনে আঁধার আভাস

দৌড়ে যাই, কেউ নাই দুরন্ত বাতাস…

শিশির বিন্দুর পরতে পরতে তৃষ্ণার জল

চাওয়া পাওয়ার ছন্দে থাকে কিছু ছল।

তুমি আমি কেউ কারো নই আপন

কপাটের খিলে ঠক ঠক যাপিত জীবন।

ভুলে যাই অপেক্ষা, অবহেলার দহন

আধোরাতে কেঁদে ওঠে চন্দন সুবাসী মন।

মোহিনী চাদরের বুননে ভালোবাসার ছায়া

পুরানো আলিঙ্গনে স্বপ্ন ছড়ায় মাতাল মায়া।

নিঃশেষে শূন্য মনোবীণার সুর, ছন্দ

শিথানে বার বার আসে সেই চেনা গন্ধ।

পূর্ববর্তী নিবন্ধনিঃসঙ্গতা
পরবর্তী নিবন্ধরাজস্ব ব্যবস্থাপনায় স্মার্ট প্রযুক্তি