চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে দিকে মাটিরাঙ্গা বাজারের মারমা হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা দুটি সিআর মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

মাটিরাঙা থানার ওসি (তদন্ত) মো.আশরাফুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধ৫০০০ চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি
পরবর্তী নিবন্ধশিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই