উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইনগত প্রক্রিয়া ও পদ্ধতিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও চিটাগাং উইম্যান চেম্বারের সহযোগিতায় এবং বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প–১–এর আওতায় গতকাল শনিবার উইম্যান চেম্বারের সেমিনার হলে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসার বিভিন্ন আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হচ্ছে। বিশেষ করে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার দক্ষতা এবং ব্যবসার টেকসই উন্নয়নে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন উইম্যান চেম্বারের পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি, বিডিএস এক্সপার্ট মো. হাফিজুর রহমান। উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনালের বাস্তবায়নে দেশের ১৬টি জেলায় মোট ৪২টি ব্যাচে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।













