চসিক সচিবের সঙ্গে আকোয়া নেতৃবৃন্দের মতবিনিময়

| মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩৫ পূর্বাহ্ণ

চসিক সচিব আশরাফুল আমিনের সঙ্গে আগ্রাবাদ সিডিএ রেসিডেন্সিয়াল এরিয়া ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (আকোয়া) নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর চসিক কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য আকোয়ার অর্জন করা নিবন্ধন সনদ চসিক সচিবের হাতে তুলে দেওয়া হয়। এ সময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজে চসিকের সহযোগিতা কামনা করেন আকোয়া নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন আকোয়ার সভাপতি এস মোস্তফা আলম সরকার গুড্ডু, প্রথম সহসভাপতি স্থপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক খন্দকার বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জিয়া হায়দার চৌধুরী তুহিন, প্রকৌশলী মো.জসিম উদ্দিন, ফয়সাল বিন আলম, আলী এহসান, ইমতিয়াজ চৌধুরী রকি প্রমুখ। এ সময় আকোয়া নেতৃবৃন্দ চসিক সচিবকে ৫ দফা এজেন্ডা তুলে ধরেন এবং সচিব প্রতিটি দফার একটি রোডম্যাপ দেন। চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, আগ্রাবাদ আবাসিক এলাকার ২৯, ১৬ ও ১৭ নম্বর রোডের এলইডি লাইটের কাজ অতিদ্রুত সম্পন্ন হবে। একইসাথে চসিকের পরিচ্ছন্নতাকর্মী এবং আকোয়া প্রতিনিধিরা এলাকায় একসঙ্গে মিলে কাজ করবেন। ২, ১১, ২৬ ও ২৭ নম্বর রোডের সংস্কার কাজ অতিদ্রুত শুরু হবে। জাম্বুরি মাঠে পুনরায় খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে মাঠটিকে আধুনিকায়ন করে নতুনভাবে উন্মুক্ত করা হচ্ছে। এই মাঠে খেলাধুলা পরিচালনার জন্য আকোয়াকেও সম্পৃক্ত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে চোরাই তিনটি মোটরসাইকেল চক্রের ৬ সদস্য গ্রেপ্তার