চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব হ্যান্ডবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

আজ ২১ আগস্ট শুক্রবার থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অনুশীলন মাঠে শুরু হচ্ছে চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের দলগুলোর জার্সি উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবয়ক ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা মোহাম্মদ হারুন, প্রবীন কুমার ঘোষ, এনামুল হক এনাম, সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন, মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ বেলাল সহ কমিটির সদস্য ও অংশগ্রহনকারী দলের প্রতিনিধির উপস্থিত ছিলেন। শুক্রবার বিকাল ৩.৩০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক আবুল হাশেম বক্কর।

পূর্ববর্তী নিবন্ধইসলাম ধর্ম গ্রহণের খবর সত্য নয় : রবার্তো কার্লোস
পরবর্তী নিবন্ধটিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন