দুই দিন বিরতির পর আজ রোববার থেকে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলা পুনরায় শুরু হচ্ছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে ১ম খেলায় নোয়াপাড়া লায়ন্স ক্লাব–চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ এবং দুপুরে ২য় খেলায় চন্দনাইশ উপজেলা–চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরস্পরের মোকাবেলা করবে।











