চবির দুই অনুষদে ভারপ্রাপ্ত ডিন

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন ও জীববিজ্ঞান অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দুই অধ্যাপক। ব্যবসায় প্রশাসন অনুষদে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্‌ জহুর এবং জীববিজ্ঞান অনুষদে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. . এম. মাসুদুল আজাদ চৌধুরীকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল সোমবার পূর্বাহ্নে তারা নিজ নিজ অনুষদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ব্যবসায় প্রশাসন অনুষদের কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্‌ জহুর এবং জীববিজ্ঞান অনুষদের কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. . এম. মাসুদুল আজাদ চৌধুরীকে ডিন নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব প্রদান করা হয়েছে।

গতকাল পূর্বাহ্নে প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্‌ জহুর ও প্রফেসর ড. . এম. মাসুদুল আজাদ চৌধুরী নিজ নিজ অনুষদে নতুন ডিন হিসেবে যোগদান করেছেন। নিয়োগপ্রাপ্তরা উক্ত দায়িত্ব পালনের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবুল হোসেন ওদুদ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১