চবি ২৬ তম ব্যাচের রেজিস্ট্রেশন উৎসব

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬ তম ব্যাচের ৮ম মিলনমেলার রেজিস্ট্রেশন উৎসব ঢাকার একটি রেস্টুরেন্টে গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। মিলনমেলার আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব নুর কুতুবুল আলম। বক্তব্য দেন, ব্যাচের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম জাহিন, জামাল উদ্দিন, মো. নাসির উদ্দিন, সৈয়দ আবু মোহাম্মদ সালেহ, অ্যাডভোকেট ফরহাদ আলম, শাহরিয়ার সিদ্দিকী, মো. মনসুরুল হক লিটন, মুবিন হায়দার অপু, রুস্তম আলী, আবদুল্লাহ আল ফারুক, এম এ মতিন, নাসরিন হুছাইন, ইশরাত আরা লুনা, মামুনুর রশিদ, শামীম আরা চৌধুরী, ইশরাত আরা লুনা প্রমুখ। সভায় বক্তারা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৮ম মিলনমেলা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার শপথ নিতে হবে