চবি জীববিজ্ঞান অনুষদে দৃষ্টিনন্দন অডিটোরিয়াম উদ্বোধন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

চবি জীববিজ্ঞান অনুষদে নবনির্মিত দৃষ্টিনন্দন অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় জীববিজ্ঞান অনুষদের অবদানের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণায় উৎকর্ষ অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে অডিটোরিয়ামের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌–ফোরকান।

বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্‌ জহুর, প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন অডিটোরিয়াম নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী।

প্রধান অতিথি বলেন, ‘জীববিজ্ঞান অনুষদের শিক্ষকরা শিক্ষা ও গবেষণায় যে অবদান রেখে চলেছেন, তা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন আমাদের লক্ষ্য হলো এই অর্জনে সন্তুষ্ট না থেকে আরও উচ্চতর পর্যায়ে যাওয়া। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও আমরা কয়েকটি উদ্যোগ নিয়েছি।’

উপাচার্য বলেন, ‘জীববিজ্ঞান অনুষদের জন্য নতুন বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপন, ফ্যাকাল্টির নামফলক স্থাপন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ও সেখানে সোলার প্যানেল স্থাপন, পানির পাম্প এবং ওয়াশরুম সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানিমেল হাউস স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না; আমাদের মূল লক্ষ্য হতে হবে গবেষণায় উৎকর্ষ অর্জন। এ জন্য আমরা ওহফঁংঃৎু–অপধফবসরধ ঈড়ষষধনড়ৎধঃরড়হ ঈবষষ গঠন করেছি। শিল্পপ্রতিষ্ঠানগুলোর বাস্তব সমস্যাগুলো বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের সামনে তুলে দেওয়া হবে, যাতে তারা গবেষণার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে পারেন। স্বাগত বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী। তিনি জীববিজ্ঞান অনুষদকে ঘিরে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধপ্রাকৃতিক সম্পদ পানিকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে ভারত
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ডিগ্রির বাইরে : ক্যাম্পাস থেকে কর্পোরেট’