বগুড়ায় নাটকীয়তার আভাস ছিল ময়মনসিংহ ও চট্টগ্রাম ম্যাচে। তবে শেষ পর্যন্ত নিষ্ফলা শেষ হয় ম্যাচ। শাহ পরানের প্রথম সেঞ্চুরিতে ১৩৪ রানের লিড নেয় চট্টগ্রাম। পরে দ্বিতীয় ইনিংসে ৬১ রান করতে ৫ উইকেট হারায় ময়মনসিংহ। শেষ দিন লম্বা সময় ব্যাটিং করে চট্টগ্রামই। সাত নম্বরে নেমে পাল্টটা আক্রমণে দারুণ সেঞ্চুরি করেন পরান। ১১ চারের সঙ্গে ১২টি ছক্কা মেরে মাত্র ১৬৬ বলে ১৬৩ রানে অপরাজিত থাকেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। সঙ্গীর অভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১৬ ছক্কার রেকর্ড বা ডাবল সেঞ্চুরি ছোঁয়া হয়নি পরানের। গত মৌসুমে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে খেলেছিলেন ৯১ রানের ইনিংস। গত মৌসুমে দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন। কিছুদিন আগে সিসিডিএম টি–টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে সেঞ্চুরি করেছিলেন। ক্যারিয়ারের তৃতীয় প্রথম শ্রেণির ম্যাচে যে ইনিংসটি তিনি খেললেন, এবার তাকে আলাদা করে চিনতেই হবে।
সংক্ষিপ্ত স্কোর
ময়মনসিংহ ১ম ইনিংস: ৪৬৫/৭ ডি., চট্টগ্রাম ১ম ইনিংস: (আগের দিন ৪২৪/৬) ১৬৫.৩ ওভারে ৫৯৯। ময়মনসিংহ ২য় ইনিংস: ৩০ ওভারে ৬১/৫











