চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল হামের উপসর্গ নিয়ে আরো এক শিশু মারা গেছেন। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৫ জন মারা গেছে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। অন্যদিকে গতকাল নতুন করে আরও ৬২ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৫৯ জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৮ হাজার ৯২৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৬৭০ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫৯ জন।

অন্যদিকে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৭৪৩ জনের। অন্যদিকে গতকাল ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৯৭ শিশুর। এ নিয়ে এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২ হাজার ৪১০ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু আক্রান্ত আরো ১০৮ জন
পরবর্তী নিবন্ধরিভিউ বোর্ডের চেয়ারম্যানের অনুমোদন ছাড়াই কমানো হলো পৌরকর