চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের নতুন দুটি এটিএম বুথ উদ্বোধন

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গ্রাহকসেবা ও আর্থিক অন্তর্ভুক্তি আরও সহজলভ্য করতে দুটি অত্যাধুনিক এটিএম বুথ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এই এটিএম বুথ দুটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ সার্কেল (বিএম হাইটস, শেখ মুজিব রোড) এবং নয়াবাজার মোড় (জি.আর. ভবন, ১৬৩৬ পিসি রোড)-এ স্থাপন করা হয়েছে। ব্যাংকটির সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণের মূল উদ্দেশ্য হলো অল্টারনেট ব্যাংকিং চ্যানেলকে আরও শক্তিশালী করা, যা স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের জন্য সহজ, নির্বিঘ্ন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের হেড অব রিজিওনাল কর্পোরেট, চট্টগ্রাম কামরুল হাসান খান; ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড, চট্টগ্রাম মো. শহীদুল ইসলাম খান; আগ্রাবাদ ব্রাঞ্চের ক্লাস্টার ম্যানেজার অভিজিৎ শীল; চট্টগ্রাম এডিসি ম্যানেজার আক্তার হোসেন এবং নয়াবাজার সাবব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. সেলিম উদ্দিন।

উদ্বোধনের পর ব্যাংকটির কর্মকর্তারা বলেন, বন্দর নগরী চট্টগ্রামে ডিজিটাল নেটওয়ার্কের পরিধি বাড়ানো কেবল আমাদের ব্যাংকের জন্য কোনো সংখ্যাগত প্রবৃদ্ধি নয়, বরং এটি গ্রাহকদের জন্য ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও উন্নত করার ব্যাপারে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।

এই দুটো এটিএম বুথ উদ্বোধনের ফলে এখন থেকে আগ্রাবাদ ও নয়াবাজারের মতো ব্যস্ততম এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীরা যেকোনো সময় দ্রুত নগদ টাকা উত্তোলন ও ব্যালেন্স অনুসন্ধানসহ ব্যাংকিংয়ের স্বয়ংক্রিয় সুযোগসুবিধা উপভোগ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে আজ সেমিনার ও সংগীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বন্যা পীড়িত এলাকায় মেডিকেল ক্যাম্প