চট্টগ্রামে বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংকের র‌্যালি-ক্যাম্পেইন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৫:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সোনালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআরএর ব্যবহার সমপ্রসারণ ও নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করতে এক বর্ণাঢ্য র‌্যালি, ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মুসা খাঁন, জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. ফোরকান। সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খোন্দকার মাজহারুল কবির।

অনুষ্ঠানে একটি আকর্ষণীয় মেলার আয়োজন করা হয়। এতে সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখার গ্রাহকবৃন্দ তাদের উৎপাদিত নানা ধরনের পণ্য প্রদর্শন করেন। অনুষ্ঠানে শতাধিক গ্রহকের মাঝে বাংলা কিউআর বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে লক্ষীপুর জেলা সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের