চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৫১ জন। এদের মধ্যে ২ হাজার ৯২ পুরুষ, ১ হাজার ২১৩ জন মহিলা এবং ৯৪৬ জন শিশু। এছাড়া মৃত্যু হয়েছে ২০ জনের।
এদিকে বিডিনিউজ জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৩৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৩৬ জনের।
গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্য মতে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮৬ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, সিএমএইচ হাসপাতালে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ১৪ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১ জন।
চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৫ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। গত আগস্টে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন, মৃত্যু হয়েছে ২ জনের। জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হন ৫৩৬ জন এবং মৃত্যু হয় দুজনের। জুনে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত হন ২২ জন, মৃত্যু ১ জনের। জানুয়ারিতে আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন। উল্লেখ্য, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন, মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭
জন। এর মধ্যে মারা যান ১০৭ জন।












