চট্টগ্রামে আরো ১৬ শিশুর হাম শনাক্ত

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ১৬ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম শনাক্ত হয়েছে ৬৭৫ জনের। এছাড়া গতকাল আরো ৬৮ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৬০ জন নগরীর এবং ৮ জন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৫ হাজার ৭৮২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৫২৫ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫৭ জন। অন্যদিকে মোট ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। অন্যদিকে গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৮৯২ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত