চট্টগ্রাম লেখিকা সংঘের সাহিত্য সভা ১৯ আগস্ট চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভানেত্রী ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা বেগম জিনাত আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা ও লেখাপাঠে অংশ নেন সাবেক এমপি বেগম সাবিহা মুসা, অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, কবি ফরিদা ফরহাদ, প্রফেসর সালমা রহমান, সৈয়দা সেলিমা আক্তার, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, কামরুন ঋজু, জেসমীন ইসলাম, মর্জিনা আখতার, মেহের আফরোজ হাসিনা, লায়লা ইব্রাহিম বানু, রোকসানা বন্যা, নাসিমা শওকত, মেহেরুন নেসা রশিদ, রুমি চৌধুরী, কোহিনূর শাকি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবার বর্গের মর্মান্তিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির জীবনে নেমে আসে দুর্ভাগ্য। যেটা কেটে ওঠা সম্ভব নয়। প্রেস বিজ্ঞপ্তি।












