চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দলের প্রাথমিক বাছাই আজ

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৫৬ পূর্বাহ্ণ

জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা পুরুষ হ্যান্ডবল দলের প্রাথমিক বাছাই আজ ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাছাইয়ে নির্বাচিত হ্যান্ডবল খেলোয়াড়দের প্রশিক্ষণের প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ যথাসময়ে উপস্থিত থেকে সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদের নিকট রিপোর্ট করার জন্য বলা হয়েছে। খেলোয়াড়রা হলেন : আরাফাত হোসেন, আরাফাত রহমান, মো. রাসেল, আহসান হাবিব হিমেল, আফজাল হোসেন মারুফ, মো. জনি, কাওসার হোসেন আকাশ, আব্দুল্লাহ্‌ আল নিহান, ফারদিন মাহমুদ, সিফাতুল ইসলাম, কাজী সজিব, জিহাদ কবীর, জ্যাকি দে, মো. হাসান, মো. আলমগীর, মিনহাজুল ইসলাম আবিদ, আব্দুল আজিজ, রাইসুল আলম, ইসমাম জাওয়াদ, সাহিব শাহরিয়ার আনন্দ, রাবিদ ইসলাম রোহান, নয়ন ত্রিপুরা, জুবায়েদ ইসলাম অন্তর, মো. ইয়াকুব ছোটন, তানজিরুল ইসলাম, মো. ইনান, মো. ইরাম। প্রয়োজনে যোগাযোগ: ০১৭১২–৯১৪০৩২।

পূর্ববর্তী নিবন্ধমেয়র কাপ ক্রিকেটে উদীয়মান ও সিসিএ’র জয়
পরবর্তী নিবন্ধকলাউজানে শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ