গতকাল শনিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন ও চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার ট্রান্সপোর্ট মার্চেন্ট গ্রুপের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উভয় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, পরিবহন ও কাস্টমস সি অ্যান্ড এফ-সংক্রান্ত সেবার মানোন্নয়ন এবং পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শওকত আলী ও ৩য় সহসভাপতি আবু সালেহ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার ট্রান্সপোর্ট মার্চেন্ট গ্রুপের সভাপতি কাজী মো: এজাহারুল হক ও সাধারণ সম্পাদক মো: মোহাম্মদ ইলিয়াছ সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে উভয় সংগঠনের নেতৃবৃন্দ বন্দর, পরিবহন ও কাস্টমস সি অ্যান্ড এফ-সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ, গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।












