চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন মো. ইদ্রিস মিয়া। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ–৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬–এর ধারা ৭(১) অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ২১ মে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত ২০২৪ সালের অক্টোবর মাসে তৎকালীন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহকে অপসারণ করা হলে প্রায় ১৮ মাস খালি ছিল এমডি পদটি।
এমডি হিসেবে প্রকৌশলী সেলিম জানে আলম দায়িত্ব নেয়ার পর থেকে চট্টগ্রাম ওয়াসার বর্তমানে পানি সরবরাহের পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি এসেছে। গ্রাহকসেবা ও আর্থিক ব্যবস্থাপনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। নতুন নতুন প্রকল্প গ্রহণ করছেন। এসব ক্ষেত্রে নতুন চেয়ারম্যানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













