চট্টগ্রাম একাডেমির সাহিত্য আড্ডা গত ১৩ অক্টোবর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক লেখক–শিল্পী কবিতা ও গান উপহার দেন। শিক্ষাবিদ অধ্যক্ষ আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত ও কথাসাহিত্যিক দীপক বড়ুয়া।
বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক এস এম আবদুল আজিজ এবং কথামালা– কবিতা ও গানে অংশ নেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, কবি জিন্নাহ চৌধুরী, প্রাবন্ধিক নেছার আহমদ, ডা. প্রণব কুমার চৌধুরী, শিল্পী ইকবাল হায়দার, শিল্পী মানস পাল চৌধুরী, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, কবি জিএম জহির উদ্দীন, গল্পকার লিপি বড়ুয়া, কবি রিনিক মুন, শিল্পী শিমলী দাশ, শিল্পী বনানী শেখর রুদ্র, প্রাবন্ধিক প্রীতিশ রঞ্জন বড়ুয়া, বাচিকশিল্পী সৌভিক চৌধুরী, লেখক মুহাম্মদ মহসীন চৌধুরী, রাফিয়া ডলি, কোহিনুর আকতার, নাহিদ আকতার লাকী, মারজিয়া খানম সিদ্দিকা, আজিজ রাহমান, দিলরুবা খানম রুবি, জোনাকী দত্ত, সিমলা চৌধুরী, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, দিপীকা বড়ুয়া, শর্মি বড়ুয়া, আলমগীর হোসেন, আসিফ ইকবাল, তসলিম খাঁ, কবি নিবেদিতা বড়ুয়া, শিউলি বড়ুয়া, পূর্বা চৌধুরী, প্রদ্যোত কুমার বড়ুয়া, আলোকচিত্রী কানিজ ফাতেমা লিমা, লেখক নীল রতন দাশগুপ্ত, পুলক চন্দ, কৌশিক রেইন, স্বপন কুমার বড়ুয়া, গৌতম কানুনগো, মহিউদ্দিন ইমন, পথিক উত্তম, এস টি এফ যূঁথী, মলিনা মজুমদার, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, শাহীন ফেরদৌসী, ইসমাইল জসীম, আবুল কালাম বেলাল, আরিফ রায়হান প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য কবি–কথাসাহিত্যিক মুশফিকুর রহমানের উপন্যাস ‘আত্মার গান’ নিয়ে আলোচনা হয় এবং তাঁকে সুহৃদ সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










