কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৮০০ পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
গতকাল বুধবার সকালে চকরিয়া শাখা কার্যালয়ে এই ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে।
ইউসিবি চকরিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজনের সভাপতিত্বর ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন, চকরিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহাবুদ্দিন, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, বিশিষ্ট ব্যবসায়ী মো. জামশেদ উদ্দিন প্রমূখ।
ব্যাংক কর্তৃপক্ষ জানান-ব্যাংকের সিএসআর ফান্ড থেকে চকরিয়া ও পেকুয়া উপজেলার ৮০০ পরিবারকে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। যারা সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।












