চকবাজার থানা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে সংসদ সদস্য আবু সুফিয়ানের সার্বিক নির্দেশনায় চকবাজার থানা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে খেটে খাওয়া সাধারণ মানুষ ও দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে চকবাজার এলাকার বিভিন্ন অলিগলিতে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। বিতরণকৃত এলাকার মধ্যে রয়েছে কাপাসগোলা আব্দুল হাকিম সওদাগর লেন, চকবাজার বঙ আলী বাড়ি, কাপাসগোলা টুপিওয়ালা পাড়া এবং সৌমিল গলি। কর্মসূচিতে নুরুল আলম শিপু বলেন, সাধারণ মানুষের পাশে থাকা বিএনপির রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মনজুর আলম, সাবেক চকবাজার থানা বিএনপি নেতা রমজু মিয়া, চকবাজার সিটিজেন ফোরামের সভাপতি আনিসুজ্জামান চৌধুরী সাইমন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ, চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু। এছাড়াও উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, নুরুল হাসান টিপু, জসিম উদ্দিন, ইলিয়াস জিকু, লিটন বড়ুয়া, ইমরান লিটন, আলী হায়দার রানা, আমির খসরু রাজু, মো. সাদ্দাম, ফরহাদুল ইসলাম তারেক, নুর মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ হাবিব, মো. জাফরসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধজুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আইনজীবী সমিতির মিলাদ ও দোয়া মাহফিল