চট্টগ্রাম আইনজীবী সমিতির মিলাদ ও দোয়া মাহফিল

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ,অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কোর্টহিল জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে সমিতির উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. সরোয়ার হোসাইন লাভলু, আলী আকবর, মো. ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, মোক্তার উদ্দিন সাগর প্রমুখ। এতে শহীদদের রুহের মাগফেরাত এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার থানা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবাঁশখালী ও কর্ণফুলীতে বন্যার্তদের পাশে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা