বাঁশখালী ও কর্ণফুলীতে বন্যার্তদের পাশে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন ইউনিয়নের জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ( জেএসইউএস)। এ কার্যক্রমে সহযোগিতা করে যুগান্তর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম ( জেএমএফপি) জেএসইউএস সামাজিক উন্নয়ন কর্মসূচি।

গত বুধবার উপজেলার কাথরিয়া, কালীপুর, সাধনপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। এই কার্যক্রমে কাথরিয়া, কালিপুর, বৈলছড়ি, সাধনপুর, খানখানাবাদ ইউনিয়নসহ কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিশনের ডাঙারচরে সামাজিক উন্নয়ন মাইক্রোফিন্যান্স কর্মসূচির মোট ৩৪০ পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অচিরেই জেএসইউএসর উদ্যোগে দাতা সংস্থার সহায়তা সাপেক্ষে পুনর্বাসন পরবর্তী কার্যক্রমও হাতে নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচি চলাকালীন দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন জেএসইউএসের নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন এবং সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীন। কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার (এডুকেশন) ও কোরবানীগঞ্জ শাখা ব্যবস্থাপক মুনজিলুর রহমান, জেএসইউএস মিল অফিসার রাজেশ রতন মল্লিক, বাঁশখালী শাখা ব্যবস্থাপক বিপ্লব কান্তি বিশ্বাস, মনসুরাবাদ শাখা ব্যবস্থাপক সুমন কান্তি দেব, বাহারছড়া ইয়ুথ গ্রুপের সভাপতি লিয়াকত আলী প্রমুখ।

এতে এক পর্যায়ে বাঁশখালী উপজেলার রাতারকুল বাঁশখালী প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন বাঁশখালী এপেঙ বডির সভাপতি মো. ইয়াছিন ও শহীদুল ইসলামসহ ৩৮জন প্রতিবন্ধী ব্যক্তি ত্রাণ সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানান। এবং তারা অতীতের মতো জেএসইউএসের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড ট্রেনার আলেয়া পারভীন, সিবিআর অফিসার কামুরন নাহার মুনমুন, সিবিআর ফ্যাসিলিটেটর রূপসী চক্রবর্তী মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রভাস চন্দ্র রায়, আবদুল আজিজ, মোহাম্মদ সালাহ উদ্দিন, রমজান আলী, অজিত দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আইনজীবী সমিতির মিলাদ ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধজুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার : পুলিশ সুপার