গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড, শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ পতেঙ্গার মোল্লাঘাটা এলাকায় চুলার আগুনে পুড়ে মমি আকতার নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আব্দুল মান্নানের মেয়ে। আগুনে আব্দুল মান্নানও গুরুতর আহত হয়েছেন। তাকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মোল্লাপাড়া এলাকার দীন মোহাম্মদ সওদাগর কলোনিতে এ ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিউটন দাস। তিনি আজাদীকে বলেন, আমরা ৪টা ৪৫ মিনিটে ঘটনার খবর পাই। এরপর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এ ঘটনায় একজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশাপাশি ওই শিশুর বাবাও দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নিউটন দাস আরো বলেন, ১২ কক্ষ বিশিষ্ট একটি বসতঘরে এ ঘটনাটি ঘটে। সেখানকার একটি কক্ষে শিশু মমি তার বাবা মায়ের সঙ্গে থাকত। আগুনে মোট ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার সম্পদ।

পূর্ববর্তী নিবন্ধঢাকা নিউমার্কেটে উড়ছে সাদা পতাকা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শ্রমিক বহনকারী পিকআপ উল্টে নিহত ২, আহত ১২