গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের জীবন চরম ভোগান্তিতে পড়েছে

মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে নজরুল ইসলাম

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সারা দেশে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র এখনও উদ্ধার হয়নি। অপরাধ এবং মামলার সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুলিশ প্রশাসন অপরাধীদের দমন করতে ব্যর্থ হচ্ছে। খুলশী থানার ওসির উপর হামলা এবং তৃতীয় লিঙ্গের একজনকে হত্যার ঘটানাই প্রমাণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।

গতকাল বুধবার সন্ধ্যায় দেওয়ানবাজারস্থ মহানগর কার্যালয়ে মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি দ্রব্যের তীব্র সংকট উল্লেখ করে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি সংকট এবং তীব্র লোডশেডিং এ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। প্রয়োজনীয় গ্যাস সংকটের কারণে শিল্পকারখানা, বিদ্যুৎ কেন্দ্র, পরিবহন ও আবাসিক সব খাতেই বিপর্যয় নেমে এসেছে।

বৈঠকে বক্তব্য দেন, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, এস এম লুৎফর রহমান ও ডা. এ কে এম ফজলুল হক, নগর অফিস সম্পাদক হামেদ হাসান এলাহী, আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মুমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, প্রফেসর ডা. মুহাম্মদ মাহবুবুর রহমান, আমীর হোসাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম চৌধুরী, মুহাম্মদ ইসমাইল, ফারুকে আজম, আ ন ম মসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ মাদরাসায় মিলাদুন্নবী (সা.)মাহফিল
পরবর্তী নিবন্ধমহাসড়কে স্লিপার বাস চালানোর আবেদনে সাড়া দেয়নি হাই কোর্ট