পশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ মাদরাসায় মিলাদুন্নবী (সা.)মাহফিল

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

রাউজানের পশ্চিম গুজরা বদুমুন্সি পাড়া মুনিরীয়া দারুচ্ছুন্নাহ সিনিয়র মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল পালিত হয়েছে। গত ৬ সেপ্টেম্বর থেকে ২ দিনব্যাপী কর্মসূচিতে ছিল জশনে জুলুছ,আলোচনা সভা ও মিলাদ মাহফিল। মাহফিলে সভাপতিত্ব করেন বদুমুন্সিপাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ রমজান আলী।

সম্মানিত অতিথি ছিলেন মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মন্নান। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ হাসান রেজা আলকাদেরী। বক্তব্য রাখেন মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, ডা. খুরশিদ আলম জিন্নাহ, রফিক মিয়া, গোলাম কাদের, আবু মোহাম্মদ আজমী, নুরুল আলম সওদাগর, মুহাম্মদ আবদুস সবুর, আবদুল হক ম্যানেজার, রফিক আহমদ, মুহাম্মদ জাকির হোসাইন, মুহাম্মদ শোয়েব, শেখ জাহেদ, মুহাম্মদ আজিম, ফিরোজ আহমেদ, মুহাম্মদ আজগর আলী পিন্টু, মুহাম্মদ সাহাবুদ্দীন, ইকবাল হোসেন বাবু, মুহাম্মদ মুছা, মুহাম্মদ নুরু, মুহাম্মদ জাহেদুল ইসলাম রনি, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট মুহাম্মদ ফয়সাল, ইয়ার মুহাম্মদ, এমরান আলী, জসিম উদ্দিন, মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ মুবিন, মুহাম্মদ সাইফুল আলম, মুহাম্মদ ফরিদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস সংকট: শুধু আপাতত ব্যবস্থাপনা নয়, প্রয়োজন দূরদর্শী আত্মনির্ভর জ্বালানি কৌশল
পরবর্তী নিবন্ধগ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের জীবন চরম ভোগান্তিতে পড়েছে