গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৪৪ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাআত, হাটহাজারী : দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত হাটহাজারী উপজেলা পূর্ব শাখা।

গতকাল মঙ্গলবার উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের নজুময়াহাট চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান আল্লামা এস এম ফরিদ উদ্দিন। তিনি ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবির সঙ্গে তাঁদের সংগঠনের একাত্মতার কথা ঘোষণা দেন এবং যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনি মুসলিমদের পরিপূর্ণ স্বাধীনতা প্রদানের ব্যবস্থা করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

সভাপতিত্ব করেন মাওলানা এ জেড এম হারুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আল্লামা হাসান রেযা আল কাদেরী। তানভীর কুতুবীর সঞ্চালনায় বক্তব্য দেন, মাওলানা ওবাইদুল হক বুড়িশ্চরী, মুহাম্মদ লোকমান হাকিম মেম্বার, রেজাউল করিম, মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মুজিবুল হক, ইউসুফ আলী, হাফেজ ইসমাইল প্রমুখ।

আহলে সুন্নাত ওয়াল জামাআত, পাহাড়তলী শাখা : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন, বর্বর ইসরায়েলিদের দুই সপ্তাহের তাণ্ডবলীলায় লণ্ডভণ্ড হয়ে গেছে তাবৎ ফিলিস্তিন। সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। এহেন ন্যাক্কারজনক ঘটনা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। গতকাল মঙ্গলবার ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্বিচারে হত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআত পাহাড়তলী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, শায়খুল হাদীস আল্লামা এনামুল হক শিকদার। বক্তব্য দেন, মাওলানা মহিউদ্দিন তাহেরি নকশাবন্দী, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, কাউন্সিলর নুরুল আমিন, ইলিয়াস খান ইমু, হাফেজ মাওলানা মুনির উদ্দীন, হাফেজ মাওলানা নেসার উদ্দীন, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা শাহদাত হোসেন, মাওলানা রফিক হোসাইন প্রমুখ।

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) দরবার : শুক্রবার বাদে জুমা বায়েজিদ নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফের উদ্যোগে ফিলিস্তিনী মুসলমানদের উপর গাজায় অবৈধ ইসরাইলী বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে এক দোয়া মাহফিল অক্সিজেনকুয়াইশ সংযোগ সড়কস্থ হযরত শাহ্‌ আমানত (রহ.) জামে মসজিদ ও আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) মাজার কমপ্লেক্স প্রাঙ্গনে দরবারের সাজ্জাদানশীন আল্লামা ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদীর (মা.জি..) সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন অক্সিজেনকুয়াইশ সংযোগ সড়কস্থ হযরত শাহ্‌ আমানত (রহ.) জামে মসজিদ’র খতিব আল্লামা মুফতি মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, শাহজাদা মাওলানা সাইফুদ্দীন জহুর, শাহজাদা মাওলানা মহিউদ্দিন, মাওলানা নুরুল হক আল কাদেরী, মাওলানা আবু মুছা কাদেরী প্রমুখ। দোয়া মাহফিলে আল্লামা ইয়াছিন মাহমুদ ওয়াজেদী বলেন, ফিলিস্তিনিদের অধিকার বাইতুল মোকাদ্দাস মুসলমানদের। এতে বাধ সেজেছে অবৈধ দখলদার ইসরাইলীরা। এ অবৈধ দখলদার ইসরাইলের কবল থেকে বাইতুল মোকাদ্দাস পুনরুদ্ধারে মুসলমানরা সর্বোচ্চ জান মালের কোরবানী দিতে প্রস্তুত। আসুন আমরা বিশ্ব মুসলমানরাও ফিলিস্তিনীদের এই সংগ্রামে সংযুক্ত হয়ে দোয়া করে যেন শান্তনা দেওয়া যায় ও অবৈধ ইসরাইলীদের বিতাড়িত করে মুসলমানদের আদিবাস ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা প্রদান সময়ের দাবি।

মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ সমিতি : বাংলাদেশ মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ সমিতি বৃহত্তর চট্টগ্রাম জেলার উদ্যোগে ২৩ অক্টোবর ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্বিচারে হত্যার প্রতিবাদে সমিতির চট্টগ্রাম জেলার কার্যালায়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কাজী কল্যাণ সমিতির সভাপতি কাজী মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ মুসলিম নিকাহ্‌ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রিয় সহসভাপতি অধ্যক্ষ কাজী হারুন চৌধুরী। প্রধন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্‌ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহসভাপতি কাজী মোহাম্মদ সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ মুসলিম নিকাহ্‌ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী সরোয়ারে আলম এবং চট্টগ্রাম মহানগর কাজী কল্যাণ সমিতির সেক্রেটারি কাজী সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ। উপস্থিত ছিলেন, কাজী রুস্তম আলী, কাজী আব্দুর রহিম, কাজী নাঈমুল আলম আনছারী, কাজী ওমর ফারুক, কাজী আতাউর রহমান খান, কাজী জিয়াউর রহমান, কাজী খায়রুল আলম, কাজী আব্দুল খালেক প্রমুখ। পরিশেষে ফিলিস্তিনি শহীদদের মাগফিরাত এবং বিশ্বমুসলিমের শান্তি কামনা করে আখেরী মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রাঙ্গুনিয়া গাউসিয়া কমিটি : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর নির্বিচারে দখলদার ইসরায়েলিদের আগ্রাসন ও হত্যাযঙ্গ বন্ধের দাবিতে রাঙ্গুনিয়ায় গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজানগর ও ইসলামপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) উপজেলার রাণীরহাট বাজার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে চট্টগ্রামরাঙ্গামাটি সড়কের রাণীরহাট বাজার এলাকায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা নুরুল আলম হেলালী। প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি রাঙ্গুনিয়া উত্তর শাখার সভাপতি মাওলানা আবুল কালাম বয়ানি। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উত্তর গাউছিয়া কমিটির সহ সভাপতি সাদেক নুর চৌধুরী টিপু, যুগ্ম সম্পাদক ইলিয়াছ চৌধুরী, সহ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, শাহেদুল আলম তালুকদার, মাষ্টার জামাল উদ্দিন, মুজিবুর রহমান সওদাগর, সালেহ আহমদ সওদাগর, কাজী আইয়ুব, নাজিমুল করিম পেয়ারু, মোহাম্মদ হোসাইন, মাওলানা আব্দুর রহিম, পেয়ারুল আলম তালুকদার, মাওলানা নুর নবী আলকাদেরী, মাওলানা রমজান আলী আলকাদেরী, হাফেজ মোহাম্মদ শহিদুল্লাহ, মো. সিদ্দিক আকবর, মাস্টার আবুল কালাম, মাস্টার রফিকুল ইসলাম, মাস্টার মো. ছরোয়ার, টিপু সুলতান, দিদারুল আলম, দিল মোহাম্মদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাউবি দিবস উদযাপনে ‘ডাক দিয়ে যাই’
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে ঢাকার বাইরে ৫শ জনের মৃত্যু