গাউসিয়া কমিটি ৩নং পাঁচলাইশ ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.), আহমদ শাহ সিরিকোটি (রহ.) ও তৈয়্যব শাহ’ স্মরণে ‘শানে সিরিকোট কনফারেন্স’ গত শনিবার অনুষ্ঠিত হয়। একইসঙ্গে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মিসকিন ফান্ডের জন্য যাকাত, ফিতরা ও কোরবানির চামড়া সংগ্রহে অসামান্য অবদান রাখায় বিভিন্ন ইউনিটকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গাউসিয়া ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন খোকনের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাতের সার্বিক তত্ত্বাবধানে এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রফেসর মুহাম্মদ শহিদুল হক মণ্ডল। প্রধান অতিথি ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেট মেম্বার পেয়ার মুহাম্মদ। প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বায়েজিদ থানার আহ্বায়ক শেখ মুহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল মাছউদ বিন শরীফী। উপস্থিত ছিলেন হাজি আরিফ, নুরুল কাদের, মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মাসুদ, কাইয়ুম, হায়দার, আবদুল আউয়াল, া বোরহান উদ্দিন, শাহাজান, এমদাদুল আলম ইমু, ফরিদ আলম ইমরান, মানিক, মুন্না, আরিফ, সাইমন, মহিউদ্দিন প্রমুখ। শেষে মিসকিন ফান্ডের জন্য যাকাত, ফিতরা ও কোরবানির চামড়া সংগ্রহে বিশেষ অবদান রাখা ইউনিটগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান। প্রেস বিজ্ঞপ্তি।











