গরীবে নেওয়াজ, নাসিরাবাদ ও মাতব্বর আলী স্কুলের জয়

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল শনিবার তিনটি খেলা অনুষ্ঠিত হয়। এতে জয় পেয়েছে গরীবে নেওয়াজ, নাসিরাবাদ ও মাতব্বর আলী স্কুল। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় ১০ গোলে রেলওয়ে পাবলিক হাই স্কুলকে পরাজিত করে। খেলার ৫৬ মিনিটে বিজয়ী দলের অধিনায়ক আবরার তাহমিদ একমাত্র গোলটি করেন। ম্যাচের সেরা খেলোয়াড় গরীবে নেওয়াজ স্কুলের আবরারের হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপি’র সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম।

দুপুরে অনুষ্ঠিত ২য় ম্যাচে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ৪০ গোলে কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন পারভেজ মোশারফ ২টি। ১টি করে গোল করেন মাহমুদুল হাসান ও হিমেষ বৈদ্য। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নাসিরাবাদ স্কুল দলের পারভেজ মোশাররফের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট মিডিয়া কমিটির আহবায়ক শওকত আজম খাজা। বিকালে অনুষ্ঠিত ৩য় ও দিনের শেষ ম্যাচে আলহাজ্ব মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ৩০ গোলে ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় সোহান, শামীম আহমদ ও ঈশান দে ১টি করে গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী স্কুলের সোহানের হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবদুর সাত্তার। আজ ১৬ আগষ্ট রোববার টুর্নামেন্টের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমিরাজের সঙ্গে বাকবিতণ্ডায় নিজের ভুল স্বীকার স্টার্কের
পরবর্তী নিবন্ধএখনই জয়-পরাজয় নিয়ে ভাবতে চান না শান্ত