গণপূর্ত ঠিকাদার সমিতির দোয়া মাহফিল

কাশ্মিরে অগ্নিকাণ্ডে নিহত সদস্যের মাগফেরাত কামনা

| শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

ভারতের কাশ্মিরে ১১ নভেম্বর অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশ ঠিকাদার সমিতি চট্টগ্রাম জোনের সদস্য মঈনউদ্দীন চৌধুরীর মাগফেরাত কামনায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রহমতগঞ্জস্থ গণপূর্ত এবাদতখানায় খতমে কোরআন ও বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঠিকাদার সমিতির সভাপতি রাশেদুল আলম, সহ–সভাপতি নুরুল আলম চৌধুরী, ওসমান আলী সেগুন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মুস্তাফা, সহ–সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, শফিউদ্দিন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মনি, সহ–সাংগঠনিক সম্পাদক সাব্বির সাদেক, অর্থ সম্পাদক কাজী আনোয়ার করিম, মতিউর রহমান চৌধুরী, এস এম আরিফ মহিউদ্দিন, শাখাওয়াত হোসেন আলভী, ফাহিম আল শাহরিয়ার, মিজানুর রহমান, মো. নাজের, সাইফুল করিম চৌধুরী রিপন, রায়হানুল আমিন অভি প্রমুখ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবরুমচড়া আব্দুল কাদের জিলানী মাদরাসায় সেমিনার
পরবর্তী নিবন্ধথিয়েটার ইনস্টিটিউট শিল্পী শওকত জাহানের চিত্র প্রদর্শনী আজ থেকে শুরু