গণটিকার তৃতীয় পর্যায়ের ১ম ডোজ সম্পন্ন

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:১৮ পূর্বাহ্ণ

দেওয়ান বাজার ওয়ার্ড : প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ জনগণকে কোভিড-১৯ টিকার আওতায় আনার যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় চসিকের সার্বিক ব্যবস্থপনায় ওয়ার্ড পযার্য়ে নির্দিষ্ট একটি কেন্দ্রে প্রতিদিন ২৫০ জন করে ১০০০ জনকে কোভিড-১৯ টিকা দান কর্মসূচি আওতায় ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের আরবান প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারে কার্যক্রম উদ্বোধন করেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়রা ফেরদৌস, শাহনেওয়াজ রোমেল, মো. ওয়াহিদুজ্জামান, মো. খোরশেদুল আলম, মো. শহীদ, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার প্রমুখ।
হাসান মাহমুদ হাসনী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনগণকে শতভাগ কোভিড-১৯ টিকা প্রদানের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং যা করোনার এই ভয়াবহতা প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে। পরবর্তীতে সরকারি নির্দেশনা মোতাবেক গণটিকা কার্যক্রম চলমান থাকবে। তিনি সকলকে এই ভ্যাকসিন ক্যাম্পেইনে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
আন্দকিল্লা ওয়ার্ড : ২৯ নভেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত ৪দিনব্যাপী কোভিড -১৯ টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে আন্দরকিল্লা ওয়ার্ডে। ওয়ার্ডের আওতাধীন আনসার ক্লাব টিকা কেন্দ্র এই কার্যক্রম গতকাল সকাল ৯টায় এ কর্মসূচি শুরু করা হয়। ওয়ার্ডে এ কর্মসূচি উদ্বোধন করেন কাউন্সিলর জহর লাল হাজারী ।
এ সময় উপস্থিত ছিলেন রাশেদুল আলম, ইমরান হোসেন জুয়েল, লিটন দাশ, জয় চৌধুরী, উৎপল দাশ, বিরাম চক্রবর্তী, নিপু শর্ম্মা, আবদুল্লাহ্‌ আল মাসুম, বিশাল হাজারী, অভিক চৌধুরী, আবদুল মজিদ খান রাসেল, এফ রানা ভূইয়া প্রমুখ। এ সময় কাউন্সিলর জহর লাল হাজারী বলেন, দেশের এই পরিস্থিতিতে সকল নাগরিকের স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
১৪নং লালখান বাজার ওয়ার্ড : ১৪নং লালখান বাজার ওয়ার্ডে শহীদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়, নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডেবার পাড় শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। এসময় উপস্থিত ছিলেন মো. মুজিবুর রহমান, মিজানুর রহমান, শেখ মহিউদ্দিন বাবু, সাইদুল ইসলাম, আলমগীর হোসেন, মঈনউদ্দিন মহিন, শরিফ হোসেন, মাহমুদুল হাসান, আবদুল হামিদ রুবেল, মোস্তফা কামাল, মো. অলি, আরিফুর রহমান সজিব, মো. সাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধে কবি সুফিয়া কামালের অবদান স্মরণীয় হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ার ৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের প্রার্থীতা বাতিল