চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনিবার্হী সদস্য, ব্যবসায়ী খায়েজ আহমেদ ভূঁইয়া (৬৭) গতকাল শুক্রবার বেলা সোয়া ২টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও নাতি–নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার প্রথম জানাজা গতকাল মাগরিবের নামাজের পর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১১টায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কাইচছুটি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে চট্টগ্রাম সংসদ সদস্য এম এ লতিফ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কে.এম আতার হোসেন, মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ প্রমুখ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।











