খালেদা জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ জেলা কমিটি গঠিত

| শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির এক সভা থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ মাজহারুল আলম মিথুন দক্ষিণ জেলা কমিটি অনুমোদন করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির আহ্বায়ক ব্যাংকার মোহাম্মদ মেহেরাব হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ আবুল বশর ও মোহাম্মদ জয়নাল আবেদীনকে সদস্য সচিব করে ১১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ আবুল কাশেম, মোঃ ফজলুল কাদের, মোঃ মোরশেদুল শফি, শ্যামল কান্তি বড়ুয়া, আব্দুর রহমান সওদাগর, মোঃ জামাল উদ্দিন, মোঃ এনামুল হক, সাহিদা আক্তার, সহিদা পারভীন সপ্না, এডভোকেট তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৪ জেলে উদ্ধার
পরবর্তী নিবন্ধচুয়েট শিক্ষার্থীদের জন্য ৪টি বাস দিচ্ছে জসিম উদ্দীন ফাউন্ডেশন