খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১১:১০ অপরাহ্ণ

সম্প্রতি জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা’র জাতিসংঘে ভুল তথ্য ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে প্রতিবাদ সমাবেশ করেন।

এসময় বক্তারা অভিযোগ করেন, পাহাড়ের পরিবেশ অস্থিতিশীল করতে অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা’র জাতিসংঘে ভুল তথ্য ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেন। পাহাড়ে পাহাড়ি- বাঙালি সহাবস্থান নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছেন। এসময় বক্তারা ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর আওয়ামী লীগ সরকার আমলে স্বাক্ষরিত শান্তি চুক্তি বাতিলের দাবি জানান।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর হোসেন, খাগড়াছড়ি যুব পরিষদের সভাপতি মোঃ জালাল আহমেদ, ছাত্র পরিষদের সাবেক সভাপতি সুমন আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে ‘ভয়েস ফর চট্টগ্রাম’ এর মানববন্ধন