কয়লা খালাসের পরও তলা ফেটে ডুবে গেল জাহাজটি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

অনেক চেষ্টা করেও জাহাজটির শেষ রক্ষা করা গেল না। কয়েকদিনের চেষ্টার পর গতকাল জাহাজটি পুরোপুরি সাগরে তলিয়ে গেছে। চট্টগ্রামের মডার্ন লজিস্টিকের মালিকানাধীন এমভি মডার্ন মেরিন১৯ নামের জাহাজটি গত সোমবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ২২শ’ টন আমদানিকৃত কয়লা নিয়ে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে চর গজারিয়ার সেলিম বাজার টেকে জাহাজটি চরে আটকে যায়। ভাটার সময় জাহাজটি চরের উপর দেখা যায়।

অপর একটি জাহাজ নিয়ে গিয়ে মডার্ন মেরিন১৯ থেকে ১ হাজার টন কয়লা খালাস করা হয়। ওজন কমানো হয় জাহাজের। আশা করা হয়েছিল যে, ওজন কমে গেলে জোয়ারের সময় জাহাজটি ভেসে যাবে। কিন্তু গতকাল চরের মাটি সরে গেলে জাহাজটি ক্র্যাক করে তলা ফেটে যায় এবং পুরোপুরি ডুবে যায়। জাহাজটিতে সরকারি বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত ১২শ’ টন কয়লা রয়েছে। তবে নাবিকদের সকলেই নিরাপদে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহ থানার ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় যুবদলের বর্ণাঢ্য র‍্যালি