নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণের সুযোগ পাওয়া বাঁশখালী ক্রিকেট একাডেমির ছাত্র ইমরান হোসেন তানভীরকে সংবর্ধনা দিয়েছে বাঁশখালী উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা কৃতী ক্রিকেটার তানভীরের ভবিষ্যৎ ক্রীড়া জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং আগামী দিনে জাতীয় পর্যায়ে সে আরও বড় কিছু অর্জন বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী এবং বাঁশখালী ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ এরশাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।










