আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠে শুরু হচ্ছে। এদিন দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম পি। বিশেষ অতিথি থাকবেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এম পি সহ চট্টগ্রামের সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের কৃতী সন্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হবে। মোট ২৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল ৩ নভেম্বর মঙ্গলবার টুর্নামেন্ট শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলন শাহজাহান মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজক দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল চট্টগ্রাম মহানগরের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী এতে বক্তব্য রাখেন। তিনি জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ দুই লক্ষ ও রানাসআপ দলকে এক লক্ষ টাকা দেয়া হবে। প্রতি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচকে পাঁচ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর তার বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, ক্রিকেট সহ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এই টুর্নামেন্ট বিশেষ ভুমিকা রাখবে। তিনি টুর্নামেন্ট সফলতা কামনা করেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসাবে খেলা দেখতে আসা শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার প্রত্যয়ে খেলাধুলামুখী করার লক্ষ্যে প্রতিদিন মাঠে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে ৫ জনকে লটারির মাধ্যমে আকর্ষনীয় পুরস্কার দেয়া হবে।
পরে প্রধান অতিথি সহ অন্যান্য অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করেন। উদ্বোধনী দিনে দুপুর ১.৩০টায় দুর্বার সংঘ এবং চট্টগ্রাম ১১ ম্যাচ অনুষ্ঠিত হবে। যুব দলের ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নুর আহমেদ গুড্ডু, মিয়া হারুন, শাহরিয়়ার জিয়া, মো. হেলাল হোসেন, শাহজালাল পলাশ, বাবুল পাটোয়ারী, মো. ইউনুস, মুন্না মাস্টার, আরিফ শওকত খান রাজু, মো. মামুনুর রশিদ মামুন, মো. ওমর ফারুক, রাহাত রুবেল, মো. মাহবুব, মো. বাবু সাইফুল আলম, দস্তগীর হোসেন রিয়াদ, আব্দুল করিম, এইচ এম ওরিক, রাকিব খান সহ ২৪ টিমের অধিনায়ক ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
টুর্নামেন্টে দলগুলোর গ্রুপিং
গ্রুপ– ‘এ’ : দুর্দান্ত সংসদ, রায়হান স্পোর্টস ও চট্টগ্রাম–১১।
গ্রুপ– ‘বি’ : সন্দ্বীপ ক্রিকেট একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি ও কোয়ালিটি স্কুল অব ক্রিকেট।
গ্রুপ-‘সি’ : আসওয়াদ ক্রিকেট একাডেমি, চিটাগং রেলওয়ে ক্রিকেট টিম ও ওসিএস ফিউচার স্পোর্টস।
গ্রুপ-‘ডি’ : সাইনিং স্পোর্টস একাডোম, হাজী ক্যাম্প একাদশ ও ইস্পাহানি রয়েল ব্রাদার্স ।
গ্রুপ-‘ই’ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নিও ক্রিকেট একাডেমী আলো সিঁড়ি ক্লাব।
গ্রুপ-‘এফ’ : হাক্কানী একাদশ, চিটাগং ক্রিকেট একাডেমি ও ব্রাদার্স ক্রিকেট একাডেমি।
গ্রুপ-‘জি’ : পাহাড়তলী স্পোর্টিং ক্লাব, সিএস স্পোর্টস একাডেমি ও চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমি।
গ্রুপ-‘এইচ’ : এমএস ক্রিকেট একাডেমি, মরহুম ইসহাক কাদের চৌধুরী একাদশ ও নিউ স্টার ক্রিকেট একাডেমি।











