কুমিরায় আগুনে পুড়ল ৫ দোকান

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:০৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার ছোট কুমিরা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন দাশ বলেন, ছোট কুমিরা বাজারে শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ৫টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ৫ দোকান পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধনগর যুবদল সেক্রেটারি শাহেদ জামিনে মুক্ত
পরবর্তী নিবন্ধকারিতাসে বছরব্যাপী সুবর্ণজয়ন্তীর উদ্বোধন