কুতুবদিয়ায় ধসে পড়ল সেতু

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

প্রবল বর্ষণজনিত ঢলে কুতুবদিয়ার দক্ষিণ লেমশীখালীকৈয়ারবিল যোগাযোগের মাধ্যম পিলটকাটা খালের ওপর নির্মিত শাহাজীরপাড়াকৈয়ারবিল মলমচর সংযোগ সেতুটি গতকাল সোমবার সকালে হঠাৎ ভেঙে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে সেতু দিয়ে মানুষের চলাচলও বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের মতে, এ সেতুর মাধ্যমে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। সেতুটি ধসে পড়ায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাশাপাশি কৃষিপণ্য, মাছ ও অন্যান্য পণ্য পরিবহনও ব্যাহত হবে। জানা যায়, ব্রিজটি ২০০৩ সালে নির্মিত হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২, ৪ পরীক্ষার্থী বহিষ্কার
পরবর্তী নিবন্ধব্রাজিল হারল, দুর্ঘটনায় জীবনটাও গেল ফুটবলার জুয়েলের