মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে যুবসমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মহানগর যুব বিভাগের সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।
গতকাল শুক্রবার নগরীর পুরাতন চান্দগাঁও থানাধীন একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চান্দগাঁও থানা যুব বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার ফেরদৌস আরেফিনের সঞ্চালনায় এবং চান্দগাঁও থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন–নগর যুব বিভাগের সেক্রেটারি আ ন ম জুবায়ের। বক্তব্য দেন–চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী, আবদুল কাদের পাটোয়ারী, আবদুল আজিজ মোহাম্মদ শোয়াইব, রাইসুর রহমান চৌধুরী তিতু, নুরুল হোসাইন, আবদুল জাব্বার, জাকের উল্লাহ, মোহাম্মদ মাশুক, মোহাম্মদ ফয়সাল, চবি শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, আবছার উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের দাবিতে বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।











