ডাকছে গগন গুড়ুম গুড়ুম
বাজছে খুশির বীণ,
বৈশাখ মাসে দেখা মেলে
কালবৈশাখী দিন।
বৃষ্টি জলে আনন্দ মনে
নাচ জুড়েছে পুঁটি,
আম কুড়িয়ে খুকু হচ্ছে
খুশিতে লুটোপুটি।
মাঠ হাসছে নড়ছে পাতা
ব্যাঙের ঘ্যাঙর ডাক,
খাল–বিলে একটানা
মারছে বকে হাঁক।
কিলবিলিয়ে ঘুরে বেড়ায়
মাগুর, শিং,কই,
কালবৈশাখী ঝড়ের দিনে
কেমনে ঘরে রই।










