কাপ্তাইয়ে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:২৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ১০০ জন খামারির মাঝে গো–খাদ্য বিতরণ করা হয়েছে। সামপ্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ জন খামারির মাঝে ৭ কেজি করে মিশ্র গো–খাদ্য প্রদান করা হয়। এ গো–খাদ্যের মধ্যে ছিল পাতা ভুষি, কুড়া, সয়াবিন মিল, ভুট্টা, ভিটামিন–মিনারেল প্রিমিঙ, সাদা মটর, ছোলা, সরিষার খৈল ও লবণ। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত খামারিদের হাতে এসব গো–খাদ্য তুলে দেওয়া হয়। খামারিদের হাতে গো–খাদ্য তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো. এনামুল হক হাজারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপ–সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিহ্লাউ মারমা, অমল কান্তি বড়ুয়া, মনোরঞ্জন তনচংগ্যা, বিশ্বামিত্র চাকমা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই গো–খাদ্য পাওয়ার পর সামপ্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খামারিরা ক্ষয়ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধবর্ষায় উঁচু জমিতে লাউ চাষ করে সাফল্য
পরবর্তী নিবন্ধন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল উদ্বোধন