কাপ্তাইয়ে ইউএনওর নম্বর ক্লোন করে টাকা দাবি, জিডি

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে ইউএনওর নামে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। ঘটনাটি জানার পর কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম।

তিনি গত মঙ্গলবার আজাদীকে বলেন, আমি ১৩ মে কাপ্তাইয়ে যোগদান করেছি। উপজেলাবাসীর সাথে এখনো পরিচয়পর্বও সম্পন্ন হয়নি। এমন অবস্থায় ১৯ মে ইউএনওর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে প্রথমে ইয়াছিন মামুন নামক স্থানীয় এক ব্যক্তির কাছে টাকা দাবি করা হয়। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষের কাছেও টাকা চাওয়া হয়। এটা অবশ্যই প্রতারক চক্রের কাজ। এ ব্যাপারে তিনি কাপ্তাই উপজেলার সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঅমল মিত্র স্মরণে আনোয়ারা ফাউন্ডেশনের সভা
পরবর্তী নিবন্ধবজ্রপাতে ঘরেই প্রাণ হারাল স্কুলছাত্রী, বাবা আহত