গেরিলা বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণসভা ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন আহমেদ শাহ্’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় গত ১৭ মে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, অমল মিত্র একজন দেশপ্রেমিক, সাহসী, নীতিবান বীরপুরুষ ছিলেন। তাঁর স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। স্মরণ বার্তা পাঠ করেন চসিক সাবেক সহকারী সচিব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ডা. শাহ্ আলম ভূঁইয়া, অধ্যাপক দিলিপ কান্তি দাশ, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, মুক্তিযোদ্ধা মো: আয়ুব খান, রমিজ উদ্দিন আহমেদ, আবু তাহের মাহমুদ, রাজা মিয়া, নাট্যকার দেওয়ান মাকসুদ, অধ্যক্ষ ডা. রতন কুমার নাথ, অমল মিত্র’র সহধর্মিনী মুনমুন মিত্র, তাপস হোড়, জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, সুজিত কুমার দাশ, হাবিব উল্লাহ, চন্দন বিশ্বাস, অ্যাড. অশোক কুমার দাশ, শওকত বাঙালী, শ্যামল কুমার পালিত, কল্লোল সেন, মো. জামশেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, ভাষ্কর ডি. কে. দাশ মামুন, নান্টু বড়ুয়া, বেলায়েত হোসেন, সাগর মিত্র, কাজল বোস, পরিমল দত্ত, তাপস চৌধুরী, অজয় চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরী, বনবিহারী চক্রবর্তী, বাবুল চৌধুরী হরিপদ, আশীষ কুমার সিংহ, অনুপ দাশ, বিপ্লবী ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, লেয়াকত হোসেন, রফিকুল ইসলাম, মিটুল দাশগুপ্ত, কাজী রাজেশ ইমরান, অনিক মিত্র, ডা. পূজা মিত্র, জানে আলম, গৌতম দাশ, সজীব দত্ত সৌরভ, ইমন দত্ত, ইফতেখার হোসেন চৌধুরী, ডা. বাবলা দাশ, জাহেদুল ইসলাম, বিজয় ধর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









