কাট্টলী অদিতি সঙ্গীত নিকেতনের রজতজয়ন্তীতে বৈশাখী উৎসবের মতবিনিময় সভা

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলী ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অদিতি সঙ্গীত নিকেতনের রজতজয়ন্তী উপলক্ষ্যে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের মতবিনিময় সভা সংগঠনের প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়ের সভাপতিত্বে কাট্টলী আইডিয়্যাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে। অদিতির অভিভাবকদের নিয়ে উক্ত সভায় সুমন রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি পান্না দাশ, লক্ষী চৌধুরী, লিম্পি নাথ, সহকারী পরিচালক অপর্ণা দত্ত, এটি ঝুমুর, প্রিয়াংকা চৌধুরী প্রমুখ। এতে বক্তারা বলেন, এই বছর অদিতির রজতজয়ন্তী উপলক্ষে অদিতি সঙ্গীত নিকেতন বৈশাখী উৎসবের আয়োজন করেছে। অতীতেও অদিতি আমাদের সন্তানদের বসন্ত উৎসব, বৈশাখ উৎসবসহ বাঙালির বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করিয়ে সন্তানদের বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিয়েছে।

দীর্ঘ ২৫ বছর ধরে অদিতির এই নিয়মিত আয়োজন করার কারণে এলাকার মানুষের বাঙালি সংস্কৃতির প্রতি আগ্রহ যেমন বেড়েছে তেমনি প্রগতিশীল চর্চার প্রসার ঘটেছে। তাই প্রতি বছর বৈশাখ আসলেই মনে হয় সবাই অপেক্ষায় থাকে কখন অদিতির ২ দিনব্যাপী বৈশাখী উৎসব হবে। আগামী ২৪ ও ২৫ এপ্রিল উত্তর কাট্টলীর ঈশান মহাজন সড়কের কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে জেনে আমরা খুবই আনন্দিত।

উক্ত বৈশাখী মেলায় থাকবে গুণীজন সংবর্ধনা, সনদ প্রদান, বায়স্কোপ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান, যাদুসহ নানাবিধ আয়োজন থাকবে। উৎসবের মিডিয়া পার্টনার হিসাবে থাকবে প্রতিবারের মতো স্বাধীনতার প্রথম প্রহরের দৈনিক আজাদী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসসহ ১০০ টাকায় ব্যাগেজ র‌্যাপিং সুবিধা চালু
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে যৌথ অভিযান, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা