কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে মো. মোসকান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে কাপ্তাই উপজেলার শীলছড়িতে এ ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের ভেলুয়াপাড়া এলাকার মো. মুছার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে শিশু মুসকান তার দাদা মো. ইউসুফ মিয়ার সাথে কর্ণফুলী নদীর চেয়ারম্যান ঘাঁটে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মোসকান হঠাৎ পানিতে তলিয়ে যায়। দাদা ইউসুফ মিয়া অনেক খোঁজাখুঁজি করেও প্রথমে শিশুটিকে পাননি। পরে খবর পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি করে মোসকানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রইহ্লা অং মারমা বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।













