কথাসাহিত্যে আজাদীর জাহেদ মোতালেবসহ চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন যারা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সিনিয়র সহসম্পাদক জাহেদ মোতালেবসহ এবার ১৩ গুণী ও ৩ প্রতিষ্ঠান পাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ‘স্বাধীনতা স্মারক সম্মাননা ও সাহিত্য সম্মাননা পদক২০২৬’। আজ শনিবার নগরের কাজীর দেউড়ি চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে চলমান ‘স্বাধীনতা বইমেলা’ মঞ্চে সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

গতকাল শুক্রবার স্বাধীনতা স্মারক সম্মাননা ও সাহিত্য সম্মাননা পদক২০২৬ এর জন্য মনোনীতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে চসিক। এর মধ্যে স্বাধীনতা স্মারক সম্মাননার জন্য তিন প্রতিষ্ঠান ও ৮ গুণীকে মনোনয়ন দেয়া হয়। এছাড়া ৫ সাহিত্যিককে সাহিত্য পদকের জন্য মনোনয়ন দেয়া হয়।

স্বাধীনতা স্মারক সম্মাননা এর জন্য মনোনীত ৮ গুণীর মধ্যে স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অবদানের জন্য মো. একরামুল করিম, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসায় অবদানের জন্য ডা. এম এ ফয়েজ, সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. . রমিজ উদ্দিন চৌধুরী, ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সঙ্গীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার।

স্বাধীনতা স্মারক সম্মাননার জন্য মনোনীত ৩ প্রতিষ্ঠানের মধ্যে সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)

এদিকে সাহিত্য সম্মাননা পদকের জন্য মনোনীতরা হচ্ছেনগীতিকবিতায় ড. আব্দুল্লাহ আল মামুন, শিশু সাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান ও কথাসাহিত্যে জাহেদ মোতালেব।

চসিক সূত্রে জানা গেছে, আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। সভাপতিত্ব করবেন চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে মাটি কাটা নিয়ে রাতভর গোলাগুলি, গুলিবিদ্ধ ১
পরবর্তী নিবন্ধস্থানীয়দের হামলায় সাংবাদিকসহ চবির চার শিক্ষার্থী আহত